ময়মনসিংহ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের সদর ও ভালুকা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার সকালে মহিলাসহ দুইজন নিহত হয়েছে।
নিহতদের নাম- মাফিজা খাতুন (৩৫), মো. শাহজাহান (৪২)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাইয়ে ময়মনসিংহ গামী যাত্রীবাহী একটি বাসের ছাদ থেকে পড়ে শাহজাহান ঘটনাস্থলেই নিহত হয়।
শাজাহানের বাড়ী ত্রিশাল উপজেলার দড়ি কাঠাল গ্রামে।
একই সড়কে কিছুক্ষণ পর ভালুকা উপজেলার ভরাডোবায় রাস্তা পারাপারের সময় বাসের চাপায় মাফিজা খাতুন (৩৫) নামে অপর এক বোবা মহিলা নিহত হয়।
তার বাড়ী ত্রিশাল উপজেলার ধনিয়ার ছালা গ্রামে ।
এ ব্যাপারে ভালুকা ও কোতয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৪১৯ ঘ.
bdnews24