২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 05:30 PM

পটুয়াখালী, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে ঢাকায় ও ৫ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে কলাপাড়া শহরের সদর রোড এলাকায় এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানান, সোমবার বিকেলে কলাপাড়া এমবি কলেজে রাশেদ নামের এক ছাত্রকে মারধর করার জের ধরে ছাত্রলীগের সুজন মোল্লা গ্র"প ও শিমু মীর গ্র"পের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। রাতে উভয় গ্র"প দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কয়েকটি দোকান ভাংচুর করা হয়। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রফিকুল ইসলাম নামের এক কলেজ শিক্ষককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আল আমিন, রিপন, বাচ্চু, রাসেল ও মামুন নামের ৫ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাশেদ খান, কমল কর্মকার, সায়েম, শিপন, কালাম মোড়ল, আল আমিন, বায়েজিদ ও নজির আহমেদকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পটুয়াখালীর পুলিশ সুপার শৈবাল কান্তি চৌধুরী জানান, রাতেই ৫ জনকে আটক করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ সক্রিয় অবস্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪১৩ ঘ.