নারায়ণগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যূনতম মজুরি নিয়ে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের সমঝোতার পরদিন সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারো পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে।
ফতুল্লার কাঠেরপুল ও আশপাশের এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে পুলিশ, সাংবাদিক ও শ্রমিকসহ শতাধিক আহত হয়েছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ফতুল্লা মডেল থানার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) রিয়াজুল কবিরসহ অন্তত ২০ পুলিশ সদস্য রয়েছে।
শ্রমিকরা দুটি পোশাক কারখানা, অর্ধশতাধিক দোকান ও বাড়িতে হামলা চালায় ও ভাংচুর করে। পুলিশ ৫০ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে ও কয়েক দফা লাঠিপেটা করে।
বিক্ষুদ্ধ শ্রমিকরা দুই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (সংযোগ) অবরুদ্ধ করে রাখে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
বিক্ষোভের কারণে শিল্পাঞ্চলের কাঠেরপুল ও আশপাশের অর্ধশতাধিক কারখানার উৎপাদন বন্ধ ছিলো।
শ্রমিক অসন্তোষের কারণে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, ক্যাডটেক্স ও মেট্রো নিটিং গার্মেন্টস সোমবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই তিনটি প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে।
এছাড়া ফতুল্লার পিঠালীপুল, কাঠেরপুল, কুতুবআইল এলাকার র্যাডিক্যাল ডিজাইন, পলমল, রূপসী নিটেক্স, টাইম সোয়েটার্স, রহমান নিটিং, টেক্স এশিয়া, ইউরো টেক্স, প্যাট্রিয়ট ফ্যাশন ও ওসমান এই ৯টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টের কাছে নিরাপত্তা দাবি করে লিখিত আবেদন করেছে।
তারা বলেছে, সা
bdnews24