২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সোহরাওয়ার্দী হলে তল্লাশি, আটক শতাধিক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সোমবার বিকাল ৩ টার দিকে জরুরি ভিত্তিতে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায়। এ হল থেকে শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। হাটহাজারি সার্কেলের সহকারি পুলিশ কমিশনার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে জরুরি ভিত্তিতে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালানো হয়। এ সময় শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়।" এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ সিন্ডিকেট সদস্য ও ডিসিপ্লিনারী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে বিকেল ৩ টায় এ বৈঠক শুরু হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক একেএম তফজ্জল হক এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় বন্ধ নিয়ে ইতিমধ্যে যে সব খবর বেরিয়েছে তা সঠিক নয়। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে এই সভায় সিদ্ধান্ত হবে।" আন্দোলনের কর্মসূচি পালনে ক্যাম্পাস অবরুদ্ধ করে রাখার উদ্দেশে শিক্ষার্থীরা সোমবার সকালে বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বর্ধিত বেতন-ফি প্রত্যাহার, বহি