২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজীপাড়ায় গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই

রাজধানীর কাজীপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 07:01 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর কাজীপাড়া এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার বিকালে কাজীপাড়া প্রাইম ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যবসায়ী হাসান তারেকের (২২) পায়ে গুলি করে। তারেকের বড় ভাই কাইয়ূম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা তুলে তারা রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মোটর সাইকেলে করে দুই যুবক তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় হাসান তারেক বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান পায়ে গুলি করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাউসিয়া মার্কেটে একটি জুতার দোকানের মালিক হাসান তারেক ও তার ভাই। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিতে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২৩৫৮ ঘ.