২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় আদালতে হাজিরা দিলেন ফারুক

মানহানি মামলায় চট্টগ্রামের একটি আদালতে হাজিরা দিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 07:00 PM

Updated : 25 Aug 2022, 05:18 PM

চট্টগ্রাম, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানি মামলায় চট্টগ্রামের একটি আদালতে হাজিরা দিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রোববার সকালে চট্টগ্রাম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আনিসুর রহমানের আদালতে তিনি হাজিরা দেন। আসামি পক্ষের আইনজীবী আবদুস সাত্তার সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানহানির মামলাটির শুনানির দিন তিনি আদালতে হাজিরা দিয়েছেন। আদালত ২৮ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ আনায় কেন্দ্রীয় যুবলীগ নেতা সাইফুদ্দিন গত ১৫ মার্চ মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে ফারুকের বিরুদ্ধে এই মানহানির মামলাটি দায়ের করেন। গত ৩০ মে মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিরোধীদলীয় চিফ হুইপ ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২৩৫৬ ঘ.