ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী।
ছাত্রীটির সহপাঠি ও এলাকাবাসী ধর্ষক জজ মিয়ার ফাঁসির দাবিতে রোববার আখাউড়া-চান্দুরা-আগরতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
সিঙ্গারবিল গ্রামে এই স্কুলছাত্রীকে শুক্রবার প্রতিবেশী জজ মিয়া বাড়িতে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে।
তার মা সাংবাদকিদের জানান, তাকে প্রথমে আখাউড়া এবং পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, জজ মিয়া মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার পর থেকে সে পলাতক।
এ ব্যাপারে বিজয়নগর থানার ওসি দুলাল মাহমুদ জানান, মামলার প্রস্তুতি চলছে। ধর্ষক জজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩১৫ ঘ.
bdnews24