ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বন অধিদপ্তরের উপ-প্রধান বন সংরক্ষক ইশতিয়াক উদ্দিন আহমদ প্রধান বন সংরক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার বন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে গত ২৯ জুলাই তাকে এ পদে নিয়োগ দেওয়ার কথা জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্ল্যান প্যাথলজিতে এম.এস.সি (প্রথম শ্রেণী), ১৯৮১ সালে পাকিস্তান পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রীতে এম.এস.সি (প্রথম শ্রেণী) ডিগ্রী লাভ করেন।
ইশতিয়াক ১৯৮১ সালের ১৭ ডিসেম্বর সহকারী বন সংরক্ষক হিসেবে যোগ দেন।
১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট ইনভেনটরীতে এম.এস.সি (এ গ্রেড) ডিগ্রী লাভ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২১২৮ঘ.
bdnews24