২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোকের মাসের প্রথম দিনে যুবলীগের র‌্যালি

শোকের মাস আগস্টের প্রথম দিন রোববার বিকালে শোক র‌্যালি করেছে যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শোকের মাস আগস্টের প্রথম দিন রোববার বিকালে শোক র‌্যালি করেছে যুবলীগ। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালি শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আযম, ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা রকম শ্লোগান লেখা প্রায় এক'শ কালো ব্যানার, কালো পতাকা ও কালোব্যাজ বুকে ধারণ করে নেতাকর্মীরা র‌্যালিতে অংশ নেন। বিশাল এই র‌্যালির সামনে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২০৫১ঘ.