২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুর-আমিনবাজার বাইপাস সড়ক হচ্ছে

শ্যামপুরের বুড়িগঙ্গা সেতু থেকে সদরঘাট হয়ে আমিনবাজার পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 05:19 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শ্যামপুরের বুড়িগঙ্গা সেতু থেকে সদরঘাট হয়ে আমিনবাজার পর্যন্ত একটি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে। আগামী ৫ আগস্ট নদ-নদী সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হতে পারে। নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান রোববার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। শাজাহান খান জানান, বুড়িগঙ্গা সেতু থেকে শ্যামবাজার, সদরঘাট, বাদামতলী হয়ে আমিনবাজার পর্যন্ত বাকল্যান্ড বাঁধ এবং বেরিবাঁধের অংশটুকু ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। কেবল হকার ও অবৈধ দখলদারদের কাজে বাঁধ দু'টি ব্যবহার হচ্ছে জানিয়ে তিনি বলেন, "বাইপাস সড়ক নির্মাণের লক্ষ্যে এসব অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হবে।" তিনি বলেন, "এই সড়কটি উদ্ধার এবং স