২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে অবরোধ রোববার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার অবরোধের ডাক দিয়েছে বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 05:11 PM

Updated : 25 Aug 2022, 05:14 PM

চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রোববার অবরোধের ডাক দিয়েছে বর্ধিত বেতন-ফি বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। শনিবার নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে টানা ছয়ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের আলোচানার পরিপ্রেক্ষিতে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয় বলে জানিয়েছেন সিএমপি'র সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) রেজাউল মাসুদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা অবরোধ তুলে নিলে রাত ৮টার পর ষোলশহর ২ নম্বর গেইট মোড় ও এর আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিএমপি'র উপ-পুলিশ কমিশনার চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পাননি। পরবর্তীতে তিনি ঊর্ধতন কর্তৃপক্ষ বরাবরে আন্দোলনের বিষয়টি অবহিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। এর আগে আন্দোলনকারীদের কোনো দায়-দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন চবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে তসলিম উদ্দিন ও প্রবাল মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্ধিত বেতন-ফি প্রত্যাহারসহ তিন দফা দাবি পূরণে রোববার বিশ্ববিদ্যালয়ে অবরোধের ডাক দেওয়া হয়। তারা আরো জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত চবি ক্যাম্পাস ও নগরীতে বিক্ষোভ সমাবেশসহ আন্দোলন অব্যাহত থাকবে। রোববার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকালে ষোলশহর রেল স্টেশন চত্বরে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশ। বর্ধিত বেতন-ফি প্রত্যাহার, বহি