চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা এলাকা থেকে শনিবার সকালে তিনটি আগ্নেয়াস্ত্র ও রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ক্যাপ্টেন তামজিদ আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৬ টার দিকে খেজুর তলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি এলজি ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কেএমএস/১৮৩৪ ঘ.
bdnews24