২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আদিবাসীর লাশ উদ্ধার

জেলার রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া এলাকা থেকে শনিবার দুপুরে এক আদিবাসী তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 12:33 PM

Updated : 25 Aug 2022, 05:16 PM

বান্দরবান, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রোয়াংছড়ি উপজেলার পাগলাছড়া এলাকা থেকে শনিবার দুপুরে এক আদিবাসী তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তমরাউচিং মারমা (২০) এলাকার চসাই প্র" মারমার ছেলে বলে পুলিশ জানিয়েছে। রোয়াংছড়ি থানার ওসি এএসএম আজাদ জানান, বেলা ১২টার দিকে উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরে পাগলাছড়া এলাকা থেকে মাটিচাপা দেওয়া তমরাউচিং মারমার লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হয়েছে ২৫-৩০ দিন আগে তাকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়। পুলিশ লাশটি থানায় নিয়ে এসেছে। এখনো মামলা হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৮ ঘ.