২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার কুলখানি মঙ্গলবার

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি আগামী মঙ্গলবার (৩ আগস্ট) বাদ আছর গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2010, 07:27 AM

Updated : 25 Aug 2022, 05:17 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কুলখানি আগামী মঙ্গলবার (৩ আগস্ট) বাদ আছর গুলশানের বাসায় অনুষ্ঠিত হবে। তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী মঙ্গলবার বাদ আছর মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার ১/২, ন্যাম ভিলা, সড়ক নং-৬, গুলশান-১ এর বাসায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কুলখানিতে মরহুমের রাজনৈতিক সহকর্মী, স্বজন, বন্ধু-বান্ধবসহ শুভাকাঙ্খী ও সমর্থকদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে তার পরিবারের সদস্যরা। গত ২৭ জুলাই রাতে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত আবদুল মান্নান ভূঁইয়া স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন নরসিংদীর শিবপুরের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩১৬ ঘ.