২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে গাড়ি উল্টে বাংলাদেশী চালক নিহত

সৌদি আরবের সালমী শহরে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী গাড়ি চালকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 02:49 PM

Updated : 25 Aug 2022, 05:12 PM

মাদারীপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সালমী শহরে শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী গাড়ি চালকের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ফকির (৩০) মাদারীপুর শহরের শকুনী এলাকার আবদুল আজিজ ফকিরের ছেলে। বিকালে তার মৃত্যুর খবর বাড়ি এসে পৌঁছ বলে জানান তার বড়ভাই খোকন ফকির। খোকন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বছর আগে ইউসুফ সৌদি আরব যান। গত কয়েকদিন থেকে তিনি দাম্মাম শহরে ট্যাক্সি চালাতে শুরু করেন। সকালে সালমী শহরে যাওয়ার পর নিয়ন্ত্রণ হারালে তার গাড়ি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ইউসুফের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.