২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহের আনন্দীপুরে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

ময়মনসিংহ সদরের আনন্দীপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে মা ও তার এক মেয়ে। আরেক মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2010, 11:36 AM

Updated : 25 Aug 2022, 05:13 PM

ময়মনসিংহ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ সদরের আনন্দীপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে মা ও তার এক মেয়ে। আরেক মেয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যার উদ্দেশ্যে মা নিজেই দুই মেয়েকে শাড়িতে জড়িয়ে নিয়ে নিজের গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মা আয়েশা খাতুন লিপি (৩০) ও মেয়ে হীরামণি (৬) মারা গেছে। অপর মেয়ে অগ্নিদগ্ধ ঈশামনিকে (৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কোতয়ালী থানার উপপরিদর্শক দুলাল চন্দ্র সূত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিপির স্বামী ঢাকায় ঠিকাদারি করেন। তাদের চতুর্থ শ্রেণী পড়