বগুড়া, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা বাজার এলাকা থেকে শুক্রবার একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-১২ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, দূর্গাহাটা বাজারের একটি ওষুধের দোকানের পেছন থেকে দুপুর দেড়টার দিকে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় । এই আগ্নেয়াস্ত্র ও গুলি বালি ভর্তি প−াস্টিকের বস্তার নীচে লুকানো ছিল।
পরে তা গাবতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/১৬২৬ ঘ.
bdnews24