২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি কাঠামো প্রত্যাখ্যান করেছে তিন শ্রমিক সংগঠন

পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করেছে তিনটি শ্রমিক সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 05:07 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরি কাঠামো প্রত্যাখান করেছে তিনটি শ্রমিক সংগঠন। ঘোষিত এ মজুরি কাঠামো পুনর্বিবেচনারও দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার রাতে জাতীয় শ্রমিক জোট ও গামের্ন্টস শ্রমিক জোট আলাদাভাবে লিখিত বিবৃতিতে মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে এই দাবি জানায়। বিবৃতিতে বলা হয়, "ঘোষিত নিুতম মজুরি তিন হাজার টাকা অপ্রতুল। একই সঙ্গে মজুরি কাঠামো আগামী নভেম্বর থেকে কার্যকরের ঘোষণা অবিবেচনা প্রসূত।" এর আগে সন্ধ্যায় গামের্ন্টস শ্রমিক ঐক্য পরিষদ বঙ্গবন্ধু এভিনিউ'র কার্যালয়ে এক সভা থেকে এ মজুরি কাঠামো প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। জাতীয় শ্রমিক জোটের পক্ষে যৌথ বিবৃতি দেন- সভাপতি শিরিন আখতার, সাধারণ সম্পাদক নুর খান ও ঢাকা মহানগর সভাপতি কাজী সিদ্দিকুর রহমান। গামের্ন্টস শ্রমিক জোটের পক্ষে যৌথ বিবৃতি দেন- সংগঠনের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু ও সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করেন। নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ধরা হয়েছে ৩,০০০ টাকা। শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ২,৫০০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.