২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি ঘোষণা: সাংসদদের সতর্ক থাকার আহ্বান

বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাংসদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 10:01 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার পর যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাংসদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এই তিন জেলার সাংসদদের নিয়ে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, "এই মজুরি কাঠামোকে কেন্দ্র করে একটি মহল অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে। যাতে কোনোভাবে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য স্থানীয় সাংসদের সতর্ক থাকতে হবে। এ মজুর কাঠামোর ব্যাপারে জনমত গঠন করতে হবে।" অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে স