২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে এক কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করার পর সাভারে একটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 05:10 PM

সাভার, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করার পর সাভারে একটি তৈরি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার 'নিউ এজ লিমিটেড' কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার 'এএম ডিজাইন লিমিটেড' এর ১৮শ' ও নিশ্চিন্তপুরের 'নিউ এজ লিমিটেড' কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে। তিনি বলেন, নিউ এজ কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুপুর ২টার দিকে কর্তৃপক্ষ এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়। তবে এএম ডিজাইন লিমিটেডের শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। দুটি কারখানার সামনেই অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলেও জানান ওসি সিরাজুল। অব্যাহত আন্দোলনের প্রেক্ষাপটে স