২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী থেকে ৪ মণ গাজা উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাইক্রোবাস থেকে চারমণ গাজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 05:01 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে একটি মাইক্রোবাস থেকে চারমণ গাজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । মঙ্গলবার সকাল ১০টায় কুমিল্লা থেকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গাজা বহনকারী মাইক্রোবাসটির চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন রুহুল আমিন (৩০) ও মো. খোকন (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্টো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সুফিয়া প্লাজার সামনে অভিযান চালিয়ে ১৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। এগুলো বহনকারী দুজনকে গ্রেপ্তার ও মাইক্রোবাসটিকে আটক করা হয়েছে। মজিবুর রহমান জানান, গাজা নিয়ে মাইক্রোবাসটি কুমিল্লার শশীদল থেকে ঢাকা আসছিল। তবে এটির মুল গন্তব্য ছিল দিনাজপুর। এই চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম পাওয়া গেছে বলে মজিবুর জানান। কোন একক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এত বিপুল পরিমাণ গাজা উদ্ধারের ঘটনা এই প্রথম বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএএ/১৯৫৩ঘ.