২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুই বাড়িতে ডাকাতি

ঢাকার সাভারের ইসলামনগর এলাকায় রোববার গভীর রাতে দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2010, 07:39 AM

Updated : 25 Aug 2022, 05:03 PM

সাভার, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের ইসলামনগর এলাকায় রোববার গভীর রাতে দুইটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় একজন আহত হয়েছেন। আহত আদনানকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসলামনগর এলাকায় ব্যবসায়ী আতিকুর রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা তাজউদ্দিন আহম্মেদের বাড়িতে এ ডাকাতি হয়। আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৪টার দিকে মুখোশ পরা ২০/২৫ জন ডাকাত তাদের বাড়ির গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা ঘরের সবাইকে বেঁধে আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোন সেট, শাড়ি, মূল্যবান সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতদের বাধা দিলে আতিকুরের বড় ছেলে আদনানকে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। একই সময়ে পাশের তাজউদ্দিন আহম্মেদের বাড়িতের আরেকদল ডাকাত ঢোকে। তাজউদ্দিন আহমেদ জানান, ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে সাত ভরি স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা, দুটি মোবাইল ফোন সেট ও মূল্যবান সামগ্রীসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৯৫৪ ঘ.