২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমার দেশ' কর্মীদের বিক্ষোভ-সমাবেশ

দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 01:17 PM

Updated : 25 Aug 2022, 04:56 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে পত্রিকাটির সাংবাদিক ও কর্মচারীরা। মিছিলের আগে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, আমার দেশ পত্রিকার উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন, আমার দেশ ইউনিট প্রধান বাছির জামাল প্রমুখ। বক্তারা পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানেরও মুুক্তি দাবি করেন। সমাবেশ শেষে একটি মিছিল হাইকোর্ট, পুরানা পল্টন হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। গত ১ জুন রাতে দৈনিক আমার দেশ পত্রিকার প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল করে সরকার। ওইদিন রাত সাড়ে ১১ টার দিকে তেজগাঁওয়ের লাভরোডে অবস্থিত তাদের মুদ্রণ কার্যালয়টিও পুলিশ বন্ধ করে দেয়। পরদিন ভোররাতে গ্রেপ্তার করা হয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে। পত্রিকাটির প্রকাশক হাশমত আলীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশ ও জেলা প্রশাসন জানায়। পরে হাইকোর্ট পত্রিকাটির প্রকাশনার বাতিলের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে পত্রিকাটি আবার প্রকাশ করা হচ্ছে। তবে এর ছাপাখানাটি এখনো বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৫ ঘ.