২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় পাঁচটি বোমা উদ্ধার

ভোলা শহরতলী থেকে সোমবার দুপুরে পাঁচটি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 04:57 PM

ভোলা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা শহরতলী থেকে সোমবার দুপুরে পাঁচটি পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে পুলিশ। ভোলা থানার ওসি মাসুদুজ্জামান জানান, শহরতলীর বাপ্তা বুড়ি মসজিদ এলাকা থেকে দুপুর পৌনে একটার দিকে পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা বোমাগুলো উদ্ধার করে। এগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.