২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যবসায়ী

অজ্ঞান পার্টির খপ্পরে পরে ২০ হাজার টাকা হারিয়েছেন এক খুচরা ওষুধ ব্যবসায়ী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 09:25 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-অজ্ঞান পার্টির খপ্পরে পরে ২০ হাজার টাকা হারিয়েছেন এক খুচরা ওষুধ ব্যবসায়ী। রোববার দুপুর ১টায় নিউমার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। শেখ মোস্তাফিজুর রহমান (৫০) নামের এই ওষুধ ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথচারী রাজীব জানান, নিউমার্কেট এলাকায় তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে আসেন তিনি। মোস্তাফিজুর রহমানের ছেলে তানভীর মাহমুদ জানান, মিরপুর পাইকারী বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন তার বাবা। তার পকেটে আনুমানিক ২০ হাজার টাকা ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা সব টাকা নিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোস্তাফিজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৫২৩ঘ.