নরসিংদী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নরসিংদী সদর উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
নিহতের নাম বজলু মিয়া (৬০)।
শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গম চর এলাকা নজরপুর ইউনিয়নের আলিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের সুলতান মিয়া ও কামাল গ্র"পের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে সন্ধ্যায় কামাল গ্র"পের লোকজন সুলতান গ্র"পের লোকজনের উপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু'পক্ষ বন্দুক ও টেটা ব্যবহার করে।
আহত দুই গ্র"পের ২১ জনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টায় সুলতান গ্র"পের বজলু মিয়া মারা যান।
এছাড়া গুলিবিদ্ধ এরশাদ (২৫) ও ইকবালকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্য আহতরা গ্রেপ্তার এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছে।
নরসিংদী থানার ওসি এসএম আবু সাহিদ জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১০ ঘ.
bdnews24