২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে আটার রুটি খেয়ে অসুস্থ ১৭

নীলফামারীর জলঢাকা উপজেলায় আটার রুটি খেয়ে ১৭ জন অসুস্থ হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2010, 12:34 PM

Updated : 25 Aug 2022, 04:32 PM

নীলফামারী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নীলফামারীর জলঢাকা উপজেলায় আটার রুটি খেয়ে ১৭ জন অসুস্থ হয়ে পড়েছে। শনিবার সকালে উপজেলার সৌলমারী ইউনিয়নের পশ্চিম চাকলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ছয়জন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমলেন্দু রায় জানান, শনিবার সকালে পশ্চিম চাকলাপাড়ার আব্দুল মজিদ, হবিবর রহমান, মতিনুর রহমান, আলম হোসেন ও রশিদুল ইসলাম স্থানীয় একটি মুদি দোকান থেকে সকালে আটা কিনে নিয়ে যান। ওই আটায় তৈরি রুটি খেয়ে আব্দুল মজিদ, তার স্ত্রী জুলেখা খাতুন (৪৮), ছেলে বেলাল হোসেন (২৫) ও ছেলে দুলাল হোসেন (২০), ভাতিজা দুলু (২) ও হাতিবান্ধা উপজেলার বড়খাতা গ্রামের হাসান আলী (৪০) অসুস্থ হন। তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া এলাকায় চিকিৎসা নিচ্ছেন একই এলাকার হবিবর রহমান (৪০), তার স্ত্রী অজিতন নেছা (৩৪), ছেলে লিটন (১০), মতিনুর রহমান (৩৩), মেয়ে বিজলী (৮), আলম হোসেনের মেয়ে আন্নি বেগম (৬) ও ছেলে লিপন (২), রশিদুল ইসলাদের স্ত্রী শামিমা বেগম (৩০), ছেলে শামিম (৭), মেয়ে মন্নুজা বেগম (৫) ও মোরশেদুল ইসলামের স্ত্রী মফিজা বেগম (২৩)। জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গৌসুল আজম দুপুরে ঘটনাস্থলে যান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা ওই দোকান থেকে কেনা 'ভেজাল' আটার রুটি খেয়েছে তাদের সবার পেট ব্যাথা ও বমি হয়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান। দোকানটি থেকে আটার নমুনা সংগ্রহ করা হয়েছে। দোকানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩০ ঘ.