সাভার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারখানা ভাংচুর ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে সাভারের আশুলিয়ায় নাসা গ্র"পের প্রতিষ্ঠান নাসা বেসিক লিমিটেডের আন্দোলনরত ৬২০ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে কর্তৃপক্ষ। এছাড়া কারখানায় শ্রমিক অসন্তোষের অভিযোগে ১০৯ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আসামিদের মধ্যে তৈরি পোশাক কারখানাটির বরখাস্ত শ্রমিকরা রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার পর নাসা বেসিক লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) আসাদুজ্জামান বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। তারপর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ১২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ জানান, মামলার পর শুক্রবার আসামিদের গ্রেপ্তারে নিশ্চিন্তপুর এলাকায় বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে কোনো আসামিকে পাওয়া যায়নি।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত নাসা বেসিক লিমিটেড কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, রাজু, শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ইমরান, ব্যবস্থাপক (কোয়ালিটি) আপন ও কোয়ালিটি ইনচার্জ আরিফকে অপসারণ ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের পূর্বের মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার থেকে আন্দোলন করছে শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরদের সঙ্গে বৃহস্পতিবার মালিকপক্ষের লোকদের সংঘর্ষে র্যাব-পুলিশসহ কমপক্ষে ৪০ জন আহত হয়। এ সময় কারখানায় ভাংচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনায় নাসা গ্র"পের তিনটিসহ চারটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়।
শুক্রবার কারখানায় সাপ্তাহিক ছুটি চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাসা বেসিক লিমিটেডের প্রশাসনিক এক কর্মকর্তা শ্রমিক বরখাস্তের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
তবে বরখাস্তকৃত শ্রমিকদেরকে ওই মামলায় আসামি করা হয়েছে কি না
bdnews24