২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

উজান থেকে নামা ঢলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীর পানিও বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 04:28 PM

কুড়িগ্রাম, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা ঢলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমার নদীর পানিও বাড়ছে। সদর উপজেলার কাঁঠালবাড়ীর বাংটুর ঘাট ও মোগলবাসার সিতাইঝাড়ে বন্যা নিয়ন্ত্রণ বঁাঁধে ভাঙন দেখা দিয়েছে। এছাড়া জেলার নয়টি উপজেলার ৩৩টি ইউনিয়নের প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের অনেকেই উঁচু রাস্তা, স্কুল ও বাঁধে আশ্রয় নিয়েছে বলে পানি উন্নয়ন বোর্ড জানায়। শুক্রবার সন্ধ্যায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশাফুদ্দৌলা জানান, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর পানি সাত সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে এবং ব্রহ্মপুত্রের পানি ১৭ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুধকুমার নদীর পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। তবে তিস্তার পানি পাঁচ সেন্টিমিটার কমেছে বলে তিনি জানান। নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ধরলার ভাঙনে সদর উপজেলার বাংটুর ঘাটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড ব্লক ও বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। এখানে বাঁধ রক্ষায় নির্মিত ব্ল