২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানার মালিক গ্রেপ্তার

শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সাভারের নয়ারহাট এলাকার একটি তৈরি পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 04:29 PM

সাভার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের প্রাপ্য বেতন-ভাতা না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সাভারের নয়ারহাট এলাকার একটি তৈরি পোশাক কারখানার মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন (৩৫) নয়ারহাট এলাকার শওকত প্লাজার নূরজাহান এপারেলসের মালিক। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত ২টার পর নূরজাহান এপারেলসের কারখানা থেকে জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আটটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি জানান, নূরজাহান এপারেলসের শ্রমিকদের ঠিকমতো বেতন-ভাতা না দেওয়ায় জাহিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে শ্রম মন্ত্রণালয়ের লেবার শাখায় অভিযোগ করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে আটটি মামলা দায়ের করা হয়। এরপর সব মামলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেপ্তারের পর জাহিদকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৫৩১ ঘ.