২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৩টি দোকান

নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার বেড়া মার্কেটে অগ্নিকান্ডে বৃহস্পতিবার ১৩টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 08:54 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই এলাকার বেড়া মার্কেটে অগ্নিকান্ডে বৃহস্পতিবার ১৩টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস জানায়, আগুনে মার্কেটের ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুত্যিক গোলযোগের কারণে সকাল সাড়ে ছয়টার দিকে মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি সকাল নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলোর মধ্যে মুদি, ফোন ফ্যাক্স, পানের দোকান ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪৪৮ ঘ.