২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষে আহত ৪০

দাবি আদায়ে সাভারের আশুলিয়ায় নাসা গ্র"পের প্রতিষ্ঠান নাসা বেসিক লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 06:49 AM

Updated : 25 Aug 2022, 04:27 PM

সাভার, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি আদায়ে সাভারের আশুলিয়ায় নাসা গ্র"পের প্রতিষ্ঠান নাসা বেসিক লিমিটেডের কারখানায় বৃহস্পতিবার ভাংচুর চালিয়েছে শ্রমিকরা। আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় এ সময় সংর্ঘষে র‌্যাব, পুলিশ ও শ্রমিকসহ কমপক্ষে ৪০ জন আহত হন। এ ঘটনায় আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নাসা গ্র"পের তিনটিসহ চারটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হোসেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন পারভেজ, কনস্টেবল আরমান হোসেন, আমান উল্লাহ ও রিয়াজ, শ্রমিক জসিম, ইফতেখার, শাহীন, মহিউদ্দিন, নজরুল ইসলাম, সুমন, কহিনূর, নুপুর, মাঈনুল ও রোজীনাকে সাভারের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর আগে বুধবার সকাল ৮টার দিকে নাসা বেসিক লিমিটেডের শ্রমিকরা কারখানায় এসে কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, রাজু, শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ইমরান, ব্যবস্থাপক (কোয়ালিটি) আপন ও কোয়ালিটি ইনচার্জ আরিফকে অপসারণ করার দাবি জানায়। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানায় শ্রমিকরা। এ খবর পেয়ে পাশের নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরাও একই দাবিতে কর্মবিরতি শুরু করে। বিক্ষোভকারী শ্রমিকরা বিকাল ৪টার দিকে কারখানা ত্যাগ করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাসা বেসিক লিমিটেডের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কারখানায় প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে তাদের দাবি পুনর্ব্যক্ত করে। সাড়ে ৮টার দিকে শ্রমিকরা কারখানার ভিতরে জানালা, দরজার গ্লাস ও আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। তিনি বলেন, একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা লোহার রড়, বাশের লাঠি নিয়ে কারখানার কর্মকর্তাদের ওপর চড়াও হয়। শুরু হয় শ্রমিক ও কারখানা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ। ওসি সিরাজুল জানান, এ সংর্ঘষের খবর পেয়ে নাসা গ্লোবাল লিমিটেড ও নাসা হাইটেক লিমিটেডের শ্রমিকরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তখন লাঠিপেটা শুরু করে। এ সময় শ্রমিক-পুলিশ-কারখানা কর্মকর্তাদের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকরা নাসা বেসিকের কারখানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পাশের জন রন সোয়ের্টারস লিমিটেডে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় কারখানা কর্তৃপক্ষ আতংঙ্কগ্রস্ত হয়ে একদিনের জন্য ছুটি ঘোষণা করে। পুলিশ কর্মকর্তা সিরাজুল আরো জানান, বিশৃঙ্খলা এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে জলকামান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নাসা বেসিকের ওই সাত কর্মকর্তাকে প্রত্যাহার ও মামলা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, ওই সব কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে খারাপ আচারণ করেন। তারা কখনো কখনো শ্রমিকদের নির্যাতনও করেন। এ প্রসঙ্গে নাসা গ্র"পের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক; মেনে নেওয়া যায় না। তিনি জানান, আশুলিয়ায় নাসা গ্র"পের পাঁচটি কারখানার মধ্যে নাসা এজি সুপার গামের্ন্টস ও নাসা ওয়াশ এ স্বাভাবিক কাজকর্ম চলছে। অন্য তিনটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। র‌্যাব-১ এর এএসপি আবুল হোসেন জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের লাঠির আঘাতে তিনি আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩৩১ ঘ.