২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় তিন কারখানায় শ্রমিক অসন্তোষ

প্রশাসনিক কমকর্তাকে অপসারণ এবং মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 01:23 PM

Updated : 26 Apr 2022, 01:15 AM

সাভার, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনিক কমকর্তাকে অপসারণ এবং মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় তিনটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে। বুধবার নিশ্চিন্তপুর এলাকার নাসা বেসিক লিমিটেড, নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরা দিনভর কর্মবিরতি পালন করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে নাসা বেসিক লিমিটেডের শ্রমিকরা কারখানায় এসে কারখানার ব্যবস্থাপক আনোয়ার হোসেন, উৎপাদন ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান, রাজু, শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা ইমরান, ব্যবস্থাপক (কোয়ালিটি) আপন ও কোয়ালিটি ইনচার্জ আরিফকে অপসারণ করার দাবি জানায়। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিও জানায় শ্রমিকরা। এ খবর পেয়ে পাশের নাসা গ্লোবাল ও নাসা হাইটেকের শ্রমিকরাও একই দাবিতে কর্মবিরতি শুরু করে। বিক্ষোভকারী শ্রমিকরা বিকাল ৪টার দিকে কারখানা ত্যাগ করে। নাসা গ্র"পের এই তিনটি কারখানার কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সব কর্মকর্তা শ্রমিকদের সঙ্গে খারাপ আচারণ করেন। তারা কখনো কখনো শ্রমিকদের নির্যাতনও করেন। শ্রমিকরা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। প্রয়োজনে কঠোর আন্দোলনেও যাবেন। নাসা গ্র"পের পরিচালক গোলাম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার শিগগিরই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে। এরই মধ্যে কিছু শ্রমিক সংগঠন উস্কানি দিয়ে আন্দোলনের পাঁয়তারা করছে।" দাবির বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কারখানাগুলোর সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯২০ ঘ.