২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ১২ হাজার কোটি টাকা বিতরণে কৃষি ঋণ নীতিমালা

১২ হাজার ৬০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরে 'কৃষি ঋণ নীতিমালা' ঘোষণা করা হয়েছে। যা চলতি জাতীয় বাজেটের প্রায় ৯ দশমিক ৫ শতাংশ। ঘোষিত এই ঋণের পরিমাণ গত অর্থ বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 04:20 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ হাজার ৬০০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরে 'কৃষি ঋণ নীতিমালা' ঘোষণা করা হয়েছে। যা চলতি জাতীয় বাজেটের প্রায় ৯ দশমিক ৫ শতাংশ। ঘোষিত এই ঋণের পরিমাণ গত অর্থ বছরের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মুরশিদ কুলী খান, নজরুল হুদা এবং জিয়াউল হাসান সিদ্দিকী। গত অর্থবছরে ১১ হাজার ৫০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। সে অনুযায়ী ১১ হাজার ১১৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭ শতাংশ। চলতি ২০১০-১১ অর্থবছরের কৃষি ঋণ নীতিমালায় শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশী ব্যাংক, বাংলাদেশ রুরাল ডেভলপমেন্ট বোর্ড (বিআরডিবি) এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড (বিএসবিএল) কৃষি ঋণ বিতরণ করবে। ঋণ আদায়ে ব্যাংকগুলোয় আলাদা 'রিকোভারি সেল' গঠন করা হবে বলেও জানান তিনি। এবার কৃষি ঋণ বিতরণের জন্য নতুন খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। খাতগুলো হচ্ছে-কমলা, আগর, স্ট্রবেরি, পান, মধু, টিস্যু কালচার, উচ্চমূল্যের ফসল ইত্যাদি। আতিউর রহমান জানান, ঋণ বিতরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে পাট ও পাম অয়েল চাষীদের। দেশে ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টার প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও উৎপাদন যথেষ্ট হয় না উল্লেখ করে তিনি বলেন, "এসব খাতে নতুন নীতিমালায় দুই শতাংশ রেয়াতী হার সুদে ঋণ বিতরণ করা হবে।" কৃষি উন্নয়নে সেচ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মন্তব্য করে গভর্নর বলেন, "সৌরশক্তি চালিত সেচযন্ত্র ক্রয়ে ঋণ বিতরণ করা হবে।" স্বচ্ছতা নিশ্চিত করতে স