ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরপুরের পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ কর্মী আহত হয়েছেন।
আহতের নাম সেন্টু মিয়া।
বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে পল্লবীর কালসী এলাকায় আদর্শনগরের বাড়ির সামনে তাকে (৪০) লক্ষ্য করে গুলি করা হয়। তিনি ওই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন।
তার মামা হারুনুর রশীদ জানান, সকালে বাড়ির সামনের চায়ের দোকানে চা পানের সময় তিনজন সন্ত্রাসী সেন্টুকে গুলি করে মটর সাইকেলে করে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাম হাতে একটি, কোমড়ে তিনটি ও উরুতে একটি গুলি লেগেছে।
তিনি জানান, এর আগেও সেন্টুর উপর তিনবার হামলা হয়েছে বলে তিনি জানান।
পল্লবী থানার ওসি ইকবাল হোসেন জানান, পূর্ব শত্র"তার জের ধরে এই হামলা ঘটে থাকতে পারে।
সেন্টুর বিরুদ্ধে পল্লবীর মিন্টু হত্যা মামলাসহ আরো কয়েকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৫২৮ ঘ.
bdnews24