২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ৭ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে নড়াইলে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

নড়াইল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও লুটপাটসহ বিভিন্ন অভিযোগে নড়াইলে সাত 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার নড়াইল সদর আমলী আদালতের হাকিম মুসরাত জেরিনের আদালতে মামলাটি করেন উপজেলার মহিশখোলা গ্রামের আলাউদ্দিন শেখ (৬৫)। আসামিরা হলেন- সদর উপজেলার তুলারামপুর গ্রামের ছুলাইমান মাওলানা, পেড়লী গ্রামের রুহুল কুদ্দুস (৬২), তপনবাগ গ্রামের বজলেয়ার রহমান খান (৭২), মুছা খান (৬৪), শেখহাটি গ্রামের গোলাম খান (৬২), আবুল কালাম (৬২) ও ফুলেশ্বর গ্রামের ওহাব জল্লাদ (৬৩)। মামলায় তাদের রাজাকার বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে আসামিরা। ওই বছরের ১৭ আগস্ট সকালে আসামিরা মহিষখোলা গ্রাম থেকে বাদীর ভাই ইববার শেখসহ নায়েব আলী, ছোবান সরদার, লাল মিয়া শেখ, ছবদুল শেখকে হাত- পা ও চোখ বেঁধে চিত্রা নদীর পাড়ে লঞ্চঘাটে এনে জবাই করে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫৮ ঘ.