গাজীপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে সোমবার রাতে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সদরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহত সবাই লেগুনার যাত্রী ছিলেন।
নিহতরা হলেন- গাজীপুরের কাশিমপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সোহাগ (২৬), আনোয়ারা বেগম (৩২) ও ডলি আক্তার (৪০) এবং গোপালগঞ্জের বাহিরবাগ গ্রামের তৈয়বুর রহমান (৩১)।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে নাওজোর এলাকায় জয়দেবপুর চৌরাস্তাগামী যাত্রীবাহী লেগুনাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাস।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে সোহাগ, আনোয়ারা ও তৈয়বুর মারা যান। গুরুতর আহত ডলি আক্তারকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
এসআই হাবিবুর জানান, নিহতদের লাশ উদ্ধারের পর রাতেই গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনদের আবেদনে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ডলির মেয়ে বীথি এবং অজ্ঞাতপরিচয় আরও চারজন আহত হন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ মিনিট যানবাহন চলাচল বিঘি
bdnews24