২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বদলীয় কমিটিতে নাম চেয়ে বিএনপিকে চিঠি

পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে নাম আহ্বান করে প্রধান বিরোধী দল বিএনপিকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2010, 10:59 AM

Updated : 25 Aug 2022, 04:09 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটিতে নাম আহ্বান করে প্রধান বিরোধী দল বিএনপিকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। রোববার রাতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বরাবর এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানান জাতীয় সংসদের চীফ হুইপ আব্দুস শহীদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বিরোধী দলীয় নেতাকে চিঠি দিয়ে সর্বদলীয় সংসদীয় কমিটির জন্য বিএনপি'র একজনকে মনোনীত করে নাম দিতে বলেছি।" তিনি জানান, বার্তাবাহক তাকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী সচিব গুলশানের অফিসে চিঠিটি গ্রহন করেছেন। গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করা হবে। ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে সংবিধানের পঞ্চম সংশোধনী 'বেআইনী' ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। এ রায় কার্যকর করতে সুপ্রিম কোর্টের চূড়ান্ত অনুমোদনের জন্য তা পরবর্তী কয়েক বছর স্থগিত রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/কেএমএস/১৬৪৯ ঘ.