মাদারীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খাসেরহাটে লক্ষ্মীপুর এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে রোববার অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশের দুই পায়ে ধারালো অস্ত্রের দাগ রয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩১ ঙ.
bdnews24