২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে তিনটি দোকান পুড়ে গেছে

গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 05:23 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

গাজীপুর, জুলাই ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার বাংলাবাজার এলাকায় একটি মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। শুক্রবার রাত ১২টার দিকে ধনু মোল্লা মার্কেটে ওই আগুন লাগে। দমকলকর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা মো. আবু জাফর আহমেদ শনিবার সকালে সাংবাদিকদের জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আগুনে মার্কেটের জুঁই ইলেক্ট্রনিকস, সোমা এন্টারপ্রাইজ ও মিতু হার্ডওয়ার অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১০১ ঘ.