ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাজারীবাগের লেদার টেকনোলজি কলেজের সামনে থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহ পরান (১৬)কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সে ৪২/২/২ মনেশ্বর রোডের একটি বাড়ির বাসিন্দা।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক বিজয় প্রসাদ দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর পৌনে দুইটার দিকে লেদার টেকনোলজি কলেজের হোস্টেলের গেটের সামনে থেকে শাহ পরানের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে মারধরের একাধিক চিহ্ন আছে। আমরা ধারণা করছি, কাছাকাছি কোথাও মারধরের পর পরান মারা যাওয়ায় মৃতদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।"
হাজারীবাগ থানার ওসি এনামুল হক জানান, শাহ পরান বৃহস্পতিবার সন্ধা থেকেই নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পর তার বাবা কলেজ গেটের সামনে পরানের মৃতদেহ খুঁেজ পায়। মৃতদেহ মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল বারেক অজ্ঞাত কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২৫৪ ঘ.
bdnews24