২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সন্ত্রাসীদের ফাঁকা গুলি, আতঙ্ক

সাভারে যুবলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি ইকবাল হোসেনের সমর্থকরা এলাকায় ফাঁকা গুলিবর্ষন করে ত্রাস সৃষ্টি ও দুজনকে পিটিয়ে আহত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 01:57 PM

সাভার, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে যুবলীগ নেতা সাইফুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি ইকবাল হোসেনের সমর্থকরা এলাকায় ফাঁকা গুলিবর্ষন করে ত্রাস সৃষ্টি ও দুজনকে পিটিয়ে আহত করেছে। বুধবার রাতে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতরা হচ্ছে-সাহাবুদ্দিন ও শরিফুল ইসলাম। তাদেরকে স্থানীয় এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় গত ১১ মে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আশুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম। আহত হয় আরও ১০ জন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ স