রাজশাহী, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমিজমা নিয়ে বিরোধের জেরে নগরীতে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় নগরীর নিহত এ ব্যক্তির নাম (২৬) সুমন। তিনি ছোটবনগ্রাম এলাকার আব্দুর রশীদের ছেলে। এলাকায় তার ভাঙারির ব্যবসা রয়েছে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কোপায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি আরো জানান, স
bdnews24