২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার সাঁথিয়ায় ১৪৪ ধারা

একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদলের জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

পাবনা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে ছাত্রলীগ ও ছাত্রদলের জনসভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রাজ্জাক সরকার এই ঘোষণা দেন। উপজেলা প্রশাসনের পক্ষে মাইকিং করে রাত ৮টা পর্যন্ত বনগ্রাম বাজার এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। সাঁথিয়া থানার ওসি সিরাজুল ইসলাম চৌধুরী জানান, পূর্ব ঘোষিত সময় অনুযায়ী বেলা ১১ টার দিকে উভয় দলের নেতা কর্মীরা বনগ্রাম বাজারে সভা করতে জড়ো হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় সংঘর্ষ এড়াতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। তিনি জানান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ছাত্রদল সভাপতি সরদার জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দিতে সাঁথিয়া বাজারে সকাল ১১ টায় সভা আহবান করে স্থানীয় ছাত্রদল। একই সময়ে যুদ্ধাপরীদের বিচারের দাবিতে ছাত্রলীগও ওই স্থানে জনসভা আহবান করে। ওসি জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬২৯ ঘ.