২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়েছে মাইক্রোবাস

চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার শেডে আগুন লেগে একটি মাইক্রোবাস পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 09:53 AM

Updated : 25 Aug 2022, 01:54 PM

চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার শেডে আগুন লেগে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। বুধবার বেলা সাড়ে বারোটার দিকে বন্দরের সংরক্ষিত এবি কার শেডে আগুন ধরে মাইক্রোবাসটি পুড়ে যায় বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) কে এম মোয়াজ্জেম হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "আগুনে একটি মাইক্রোবাস পুড়ে গেলেও অন্য কোনো গাড়ির ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।" মাইক্রোবাসটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হতে পারে বলে জানান তিনি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা) মেজর মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৫৪৯ ঘ.