বরিশাল, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী পোস্টারসহ মঙ্গলবার রাতে জামায়াত ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ।
নগরীর সাহেবের গোরস্থান এলাকা থেকে মো. জাহাঙ্গীর কবির (৩৬) নামের এই নেতাকে আটক করা হয়।
তিনি নগরীর ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সভাপতি। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে।
কোতয়ালি ওই থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, রাত ৯টার দিকে পুলিশের একটি দল সাহেবের গোরস্থান এলাকায় লতিফ ম্যানসন থেকে কবিরকে আটক করে।
তার কাছ থেকে নিজামী-মুজাহিদসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি এবং জামায়াত নেতাকর্মীদের উপর পুলিশী হামলার চিত্রসহ পোস্টার উদ্ধার করা হয়।
কবিরের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24