ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ত্রিপুরার আগরতলা স্থল বন্দরের শ্রমিকরা ধর্মঘট তুলে নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
মজুরি বৃদ্ধির আশ্বাস পেয়ে শ্রমিকরা ধর্মঘট তুলে নেয় বলে জানান, আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ এজেন্ট সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, ভারতীয় লেবার কমিশন শ্রমিকদের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে।
আগড়তলা স্থল বন্দরের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে সোমবার সারা দিন ধর্মঘট পালন করে।
আখাউড়া স্থলবন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলে সরকার অন্তত ৭৫ হাজার ডলার রাজস্ব বঞ্চিত হয় বলে জানান মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৩৫৫ ঘ.
bdnews24