রাজশাহী, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর রাজাবাড়ি এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিডিআর।
রোববার রাত ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি চেক পোস্টে এ ঘটনা ঘটে।
আটক শহীদুল ইসলামের (৩২) বাড়ি জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকায়।
সোমবার তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গোদাগাড়ি থানার ওসি জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এলএন/ডিডি/২৩৪২ ঘ.
bdnews24