২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজামুখী ত্রাণজাহাজ ঠেকানোর হুমকি ইসরায়েলের

গাজামুখী লিবীয় ত্রাণজাহাজ ঠেকাবে ইসরায়েল। শনিবার জাহাজটি গ্রিস থেকে মিশরের পথে যাত্রা করার পর ইসরায়েল এ হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 11:13 AM

Updated : 25 Aug 2022, 01:42 PM

জেরুজালেম, ১১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজামুখী লিবীয় ত্রাণজাহাজ ঠেকাবে ইসরায়েল। শনিবার জাহাজটি গ্রিস থেকে মিশরের পথে যাত্রা করার পর ইসরায়েল এ হুমকি দিয়েছে। ইসরায়েলের দপ্তরবিহীন মন্ত্রী ইয়োশী পেলেদ সরকারি বেতারে বলেন, " ইসরায়েল জাহাজটিকে গাজায় প্রবেশ করতে দেবে না।" তিনি বলেন, "হামাস নিয়ন্ত্রিত গাজায় তল্লাশি ছাড়া কোনো নৌকা প্রবেশ করতে দেওয়া ইসরায়েলের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।" জাহাজটি আসলে কোথায় যাচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। আয়োজকরা বলছেন, জাহাজটি গাজায় যাচ্ছে। তবে গ্রিস কূটনৈকিতক সূত্রে বলা হয়েছে, জাহাজটি মিশরের আল-আরিশ বন্দরে যাচ্ছে। জাহাজটি মিশরে যাচ্ছে বলা হলেও ইসরায়েলের দাবি সেটি গাজা অভিমুখেই যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, জাহাজটি গাজায় পৌঁছানোর চেষ্টা করলে তা অযথাই উস্কানি বলে গণ্য হবে। তিনি বলেন, ইসরায়েলের আসোদ বন্দরে তল্লাশির পরই ত্রাণ গাজায় প্রবেশ করতে দেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬১৭ ঘ.