২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ হেফাজতে আরেক আসামির মৃত্যু

রাজধানীতে পুলিশ হেফাজতে চারজনের মৃত্যুর পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরেকজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 07:09 AM

Updated : 25 Aug 2022, 01:43 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে পুলিশ হেফাজতে চারজনের মৃত্যুর পর এবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আরেকজনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত রিকশা চালক নুরুল হকের (৪৫) বাড়ি নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। পুলিশ বলছে, গ্রেপ্তারের পর নুরুল হক শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে মারা যায়। তবে নিহতের স্বজনদের অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। নুরুল হকের চাচাতো ভাই মো. ফারুক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারের পরপরই আমার ভাইকে বেদম প্রহার করা হয়। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং হাসপাতালে নেওয়ার পর মারা যায়।" নবীনগর থানার ওসি রুপক সাহা সাংবাদিকদের জানান, নুরুল হকের বিরুদ্ধে জুয়া খেলা ও সংঘর্ষ সংক্রান্ত দুটি মামলা ছিলো। তিনি বলেন, "রোববার ভোররাতে নবীনগর থানার শিবপুর ফাঁড়ির পুলিশ বিদ্যাকুট গ্রামে অভিযান চালিয়ে নুরুল হককে গ্রেপ্তার করে। এর পরপরই তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। "গুরতর অসুস্থ অবস্থায় তাকে ভোররাত ৪টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। ভোর ৬টার দিকে সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।" পুলিশ হেফাজতে নুরুল হকের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনিকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোখলেছুর রহমান। কমিটিকে আগামী তিনদিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। স